বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৪:২০ পিএম আপডেট: ১০.০৮.২০২৫ ৪:২৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। 

গতকাল শনিবার (৯ আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের ভেলুর মোড় বাজারে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সকল ব্যবসায়ী, পথচারী ও উঠান বৈঠকের মাধ্যমে লিফলেট বিতরণ করেন চিলমারী উপজেলা বিএপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার। 

সন্ধ্যা ৬টায় অষ্টমীর চর ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন এর সভাপতিত্বে ও উপজেলা বিএপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় চিলমারী উপজেলা মহিলা দল কতৃক আয়োজিত এক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অব্দুল বারী সরকার বলেন, বিএনপি একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এসময় উপজেলা মহিলা দলের সাধারণ সম্পদক জিয়ারা খাতুন রোজী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফার উপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে আরো মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতালেব হোসেন, কৃষক দলের সাবেক সহ-সভাপতি আমির হোসেন, মহিলা দলের কোষাধক্ষ্য শাহনাজ সুলতানা, মহিলা নেত্রি আনজুমা বেগম প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close