বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জবি ক্যাফেটেরিয়ার নারীদের নির্ধারিত স্থান প্রেমিক যুগলদের দখলে
জবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৩:১৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ায় জায়গা সংকট নতুন নয়। এই ভিড়ের মধ্যেই পর্দা মেনে চলা ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে ক্যাফের এক কোণে গ্লাস ঘেরা আলাদা একটি টেবিল নির্ধারণ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, যাতে তারা স্বাচ্ছন্দ্যে খাবার গ্রহণ করতে পারেন। 

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সেই নির্ধারিত স্থানে নারীদের চেয়ে প্রেমিক যুগলদের উপস্থিতিই বেশি। নিয়ম অনুযায়ী ছেলেদের প্রবেশ নিষিদ্ধ হলেও, সেখানে অবাধে প্রবেশ করে যুগলরা অন্তরঙ্গভাবে সময় কাটাচ্ছেন, যা অনেকের কাছে দৃষ্টিকটু মনে হচ্ছে। বাইরে কোথাও উল্লেখ নেই যে এটি শুধুমাত্র নারীদের আসন, ফলে নিয়ম ভঙ্গ হচ্ছে বারবার। 

এ বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের ঢিলেঢালা মনোভাব ও নজরদারির অভাবের কারণেই এমন পরিস্থিতি চলছে। তারা মনে করেন, নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আসনে পুরুষদের প্রবেশ রোধে প্রশাসনের উচিত স্পষ্ট সাইনবোর্ড স্থাপন ও কঠোর ব্যবস্থা গ্রহণ। 

নারীদের জন্য নিরাপদ ও শালীন পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটা কার্যকর ভূমিকা পালন করছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এবিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক সহযোগী অধ্যাপক ড. এ.কে.এ.এস. রিফাত হাসান বলেন, “আমাদের এমনিতেই জায়গায় সংকট, ছাত্রীদের ব্যবহারের জন্য  বানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।” 


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জবি   ক্যাফেটেরিয়া   নারী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close