বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১০ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার করলেন কুড়িগ্রামের এক জেলে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১২:৪৮ পিএম

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের অববাহিকা হতে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করে‌ছে স্থানীয় এক জে‌লে।

শ‌নিবার (৯ আগস্ট) বি‌কে‌লে বন‌বিভা‌গের প্রতি‌নি‌ধি ঘটনাস্থলে উপ‌স্থিত হ‌য়ে আহত সাপ‌টি‌কে উদ্ধার ক‌রে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের ফকি‌রের চর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, গত ৮ আগস্ট শুক্রবার সকা‌লে ফ‌কি‌রের চ‌রের বা‌সিন্দা আমজাদ আলী ব্রহ্মপুত্র ন‌দের কোলায় মাছ ধরতে নি‌ষিদ্ধ চায়না ডারকি জাল পা‌তেন। এ সময় সাপ‌টি মাছ খাওয়ার জন্য ডার‌কি জা‌লের ভেত‌রে ঢু‌কে প‌ড়ে। আমজাদ আলী জাল তুল‌তে গে‌লে দেখতে পায় প্রায় ১৫ কে‌জি ওজ‌নের ১০ ফুট দৈ‌র্ঘ্যের অজগর সাপটি। তারপর সে সাপটি উদ্ধার ক‌রে নি‌য়ে আসে। খবরটি জানাজা‌নি হ‌লে সাপ‌টি‌কে দেখ‌তে এলাকার মানুষজন ভিড় জমায়।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী ব‌লেন, সাপ‌টি‌কে দে‌খে এসে‌ছি। প‌রে বন বিভা‌গের কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি সাপ‌টি নি‌য়ে যায়।

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রে‌স‌কিউ টিমের প্রতি‌নি‌ধি (WSRTBD) নাঈম ইসলাম ব‌লেন, সাপ‌টি মাথায় আঘাতপ্রাপ্ত। সাপ‌টি‌কে চি‌কিৎসার জন্য রংপু‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

তি‌নি আরো ব‌লেন, বার্মিজ পাইথন একটি নির্বিষ এবং বিপন্ন প্রজাতির সাপ। এরা মানুষের কোনো ক্ষতি করে না, বরং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকেই ভয় বা ভুল ধারণার কারণে এ ধরনের সাপকে মেরে ফেলে।

উলিপুর উপ‌জেলা বন বিভাগ কর্মকর্তা ফজলুল হক ব‌লেন, সাপ‌টি আঘাতপ্রাপ্ত, সাপ‌টি‌কে উদ্ধার ক‌রে রংপুর চি‌ড়িয়াখানায় পাঠা‌নো হ‌য়ে‌ছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ফুট   দৈর্ঘ্য   অজগর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close