প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৭:১৩ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ৭:১৭ PM

যশোরের বেনাপোলে সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আক্তারুল ইসলাম (পুটখালী) নামের একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (৮ আগস্ট) রাত ১২টায় খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর পুটখালী বিওপির একটি টহলদল সীমান্তবর্তী উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার সাথে থাকা ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি আক্তারুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।
খুলনা ২১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার স্বদেশ প্রতিদিনকে জানান, অস্ত্রসহ আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্বদেশ প্রতিদিন/এমএম