বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
যাত্রাবাড়ীর মামলায় যুবলীগ নেতা এনামুল ও রোবেল ডিবি হেফাজতে
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৭:০৪ পিএম

ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার একটি মামলার আসামি হিসেবে যুবলীগ নেতা মো. এনামুল হক ও মো. রোবেল হোসেনকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ হেফাজতে নিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলন চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এনামুল হক (টাঙ্গাইল সদর) ও রোবেল হোসেন (চরফ্যাশন, ভোলা) উভয়েই ঢাকা দক্ষিণ যুবলীগের সক্রিয় নেতা এবং পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা যাত্রাবাড়ী থানার সিআর ৯৩৭/২০২৪ মামলায় ৬২ ও ৬৪ নম্বর আসামি, যেখানে মামলার প্রধান আসামি হিসেবে উল্লেখ রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বলেন, ‘তাদের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় একটি মামলা রয়েছে এবং ময়মনসিংহে আরেকটি মামলার আসামিও তারা। অন্য থানায় মামলা আছে কি না, যাচাই করা হচ্ছে।’

তিনি আরও জানান, শনিবার (৯ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া বলেন, ‘সিআর মামলা হওয়ায় আদালতের নির্দেশনা ছাড়া গ্রেপ্তার করা যাবে না, তবে গোপন সংবাদের ভিত্তিতে তারা বর্তমানে হেফাজতে রয়েছে।’

এ বিষয়ে জেলা বিএনপির নেতারা দাবি করেছেন, এনামুল ও রোবেল যাত্রাবাড়ীর যুবলীগ ক্যাডার এবং দীর্ঘদিন ধরে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালিয়ে আসছিলেন।

এদিকে, শনিবার (৯ আগস্ট) ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম কোতোয়ালি থানায় একটি নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করেছেন তাদের বিরুদ্ধে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যুবলীগ নেতা   যাত্রবাড়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close