বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেরপুরে অসুস্থ স্ত্রীকে নির্যাতনের ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:০৮ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অসুস্থ স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বামী মো. খলিলুর রহমান (৮০) খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে। ভুক্তভোগী স্ত্রী খোশেদা বেগম (৭০) প্রায় ছয় বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী রয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার অসুস্থ অবস্থায় স্ত্রী মলত্যাগ করলে স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে টেনে নিয়ে বাড়ির উঠানে কোদাল দিয়ে গর্ত খুঁড়ে তার গায়ে মাটি চাপা দেয়ার চেষ্টা করেন। পাশাপাশি তাকে চড়াও হন। ঘটনার ভিডিও তার নাতি মো. খোকন (১৯) ধারণ করে ফেসবুকে পোস্ট করেন, যা রাতেই ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় জেলা জুড়ে নিন্দার ঝড় পড়ে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে তারা তৎক্ষণাৎ টিম পাঠিয়েছে। স্থানীয়রা সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করেছেন। তবে লিখিত অভিযোগ পেলে আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, ভিডিও দেখেছি এবং বিষয়টি মর্মান্তিক। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  শেরপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close