বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:১৪ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ৫:১৭ PM

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যা ও সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে পিরোজপুর প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

‎মানববন্ধনে আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলি, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এ কে আজাদ, ডেইলি অবজারভার জেলা প্রতিনিধি জিয়াউল আহসান, দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি খালিদ আবু, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি এস এম পারভেজ, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ, দৈনিক ইনকিলাব জেলা প্রতিনিধি ওয়াহিদ হাসান বাবু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তামিম সরদার, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি নুর উদ্দিন, বাংলা নিউজ এর পিরোজপুর প্রতিনিধি মাহবুবুল আলমসহ জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকরা বক্তব্য রাখেন।

‎এ সময় বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার, অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত মতপ্রকাশের জন্য বড় ধরনের হুমকি।’ তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close