বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ব্যালন ডি’অরকে ‘মনগড়া’ বললেন রোনালদো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৩:০৯ পিএম

টানা দ্বিতীয় বছর ব্যালন ডি’অরের জন্য মনোনীতদের ৩০ জনের তালিকায় জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। পাঁচবারের এই পুরস্কারজয়ী পর্তুগিজ তারকা এবার সরাসরি প্রশ্ন তুলেছেন ব্যালন ডি’অরের বিশ্বাসযোগ্যতা নিয়ে।

একইভাবে তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী, আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসিও দ্বিতীয়বারের মতো তালিকায় অনুপস্থিত। মেসি এ নিয়ে চুপ থাকলেও, রোনালদো লক্ষ্যবস্তু করেছেন পুরস্কারের আয়োজক ফ্রান্স ফুটবল সাময়িকীকে।

গতকাল প্রীতি ম্যাচে রিও আভেকে ৪-০ গোলে হারায় সৌদি ক্লাব আল নাসর। এ ম্যাচে হ্যাটট্রিক করেন ৪০ বছর বয়সী রোনালদো। ম্যাচ শেষে স্পোর্ট টিভি পর্তুগাল তাঁকে জিজ্ঞাসা করলে, এবার ব্যালন ডি’অর জিততে পারেন কে—রোনালদোর জবাব, “এটা আমার কাছে মনগড়া লাগে।” তাঁর মন্তব্যে স্পষ্ট, পুরস্কারটির প্রতি আস্থা হারিয়েছেন তিনি।

এটি প্রথম নয়। গত বছর ম্যানচেস্টার সিটির রদ্রি ব্যালন ডি’অর জেতার পরও তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাঁর মতে, পুরস্কারটি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের পাওয়া উচিত ছিল। 

তখনও রোনালদো বলেছিলেন, “কোনো বিশ্বাসযোগ্যতা নেই।”

দীর্ঘ ২২ বছরে এবারই দ্বিতীয়বার তালিকায় নেই মেসি ও রোনালদো—রোনালদো প্রথম মনোনয়ন পান ২০০৪ সালে, মেসি ২০০৬ সালে। যদিও ২০২৪–২৫ মৌসুমে রোনালদোর পারফরম্যান্স উল্লেখযোগ্য—ক্লাবের হয়ে ৩৫ গোল, দেশের হয়ে ৮ গোল এবং নেশনস লিগ শিরোপা জয়।

আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে ব্যালন ডি’অর।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ব্যালন ডি’অর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close