বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তিন সেঞ্চুরিতে রানের পাহাড়, নিউজিল্যান্ডের বিশ্বরেকর্ড
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৮:৫৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরিজের প্রথম টেস্টের মতো দ্বিতীয় ও শেষ ম্যাচেও জিম্বাবুয়েকে একচেটিয়া আধিপত্যে চেপে ধরেছে নিউজিল্যান্ড। বুলাওয়েতে প্রথম ইনিংসে স্বাগতিকদের মাত্র ১২৫ রানে গুটিয়ে দেওয়ার পর কিউইরা তিন ব্যাটারের দেড়শ পেরোনো ইনিংসে ভর করে রানের পাহাড় গড়েছে এবং গড়েছে টেস্ট ইতিহাসের বিরল এক বিশ্বরেকর্ড।

দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৬০১ রান, প্রথম ইনিংসেই ৪৭৬ রানের বিশাল লিড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয়বার এক ইনিংসে তিন ব্যাটার দেড়শ পেরোনোর কীর্তি গড়লেন— ১৯৩৮ সালে ইংল্যান্ড ও ১৯৮৬ সালে ভারতের পর এবার সেই তালিকায় নাম লেখাল কিউইরা। গত ৩৯ বছরে এই কীর্তি ঘটল প্রথমবার।

দিনের খেলা শুরু হয় ডেভন কনওয়ে (২৪৫ বলে ১৮ চার) ও উইল ইয়াংয়ের ১৬২ রানের উদ্বোধনী জুটিতে। কনওয়ে করেন ১৫৩ রান, ইয়াং আউট হন ৭৪ রানে। এরপর হেনরি নিকোলস (২৪৫ বলে ১৫ চার) অপরাজিত ১৫০ এবং রাচিন রবীন্দ্র (১৩৯ বলে ২১ চার, ২ ছক্কা) অপরাজিত ১৬৫ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন। তাদের জুটি এখন ২৫৬ রানে অটুট।

জিম্বাবুয়ের হয়ে তিন বোলার একটি করে উইকেট নিলেও প্রত্যেকেরই রান খরচ একশ’র বেশি। রানের বন্যা থামাতে সাতজন বোলার ব্যবহার করেও কোনো সাফল্য পায়নি স্বাগতিকরা।

এখন পর্যন্ত ৪৭৬ রানের লিড টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে ৪৮১ রানের লিড ছিল তাদের সেরা।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নিউজিল্যান্ড   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close