মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ঢাবির হলে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করলেন প্রক্টর
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৮:৩৫ AM আপডেট: ০৯.০৮.২০২৫ ৮:৩৮ এএম
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

গতকাল শুক্রবার (৮ আগষ্ট) দিবাগত রাত ২ টা ৫০ মিনিটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। 

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমদসহ বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ। 

এর আগে, হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে রাত বারোটা থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করে। সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়। পরবর্তীতে অন্যান্য হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে তাদের সাথে মিলিত হয়। ছাত্রী হলের শিক্ষার্থীরাও হলের গেট খুলে থালা বাসন হাতে মিছিলে যোগ দেন।

মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকে। পরবর্তীতে, উপাচার্য তাদের দাবি শুনে সিন্ডিকেটে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালে শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানায়। পরবর্তীতে, তৎক্ষণিক সিদ্ধান্তে প্রক্টর হল রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ঢাবি   রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close