বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৮:০৫ AM আপডেট: ০৯.০৮.২০২৫ ৮:১৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যরা। 

শুক্রবার (০৮ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনায় বিএনপির মহাসচিব ঠাকুরগাঁওয়ের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। তিনি নিজের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, সংসার জীবনের নানা স্মৃতি এবং দীর্ঘ রাজনৈতিক কর্মজীবনের কথা শোনান সাংবাদিকদের। জীবনের বড় একটি সময় রাজনীতি ও জনসেবায় ব্যয় করায় পরিবারকে খুব বেশি সময় দিতে না পারার কথাও অকপটে জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “শিগগির তিনি তার জীবন কাহিনী নিয়ে বায়োগ্রাফি লেখবেন।”

আলোচনায় উঠে আসে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সাফল্যের প্রসঙ্গও। ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে বর্তমানে জেলার প্রায় ৬০ জন সাংবাদিক কাজ করছেন জেনে বিস্ময় প্রকাশ করেন মির্জা ফখরুল।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সমকালের সিনিয়র রিপোর্টার দেলওয়ার হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর সারা বাংলার প্রধান তুহিন সাইফুল্লাহ, ঢাকা পোস্টের সিনিয়র নিউজ এডিটর মাহাবুর আলম সোহাগ, চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান রানা, সহসভাপতি ও সময় টেলিভিশনের মাহবুব আলম রাজ, অর্থ সম্পাদক ও বাসসের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, নারী বিষয়ক সম্পাদক বাংলাদেশ বেতারের নাহিদ শিউলী, কার্যনির্বাহী সদস্য ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন, ডিবিসির আরবী নূর আপন, ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর, কালের কণ্ঠের সাব এডিটর সৌম্য সরকার ও এখন টিভির স্টাফ রিপোর্টার ফরহাদ নূর।

স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  মির্জা ফখরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close