বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এই প্রজন্ম ইতোমধ্যেই ’৭১-কে অতিক্রম করেছে: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৯:১৯ পিএম আপডেট: ০৮.০৮.২০২৫ ৯:২১ PM

জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান প্রজন্ম ইতোমধ্যেই মুক্তিযুদ্ধের বছর ’৭১-কে অতিক্রম করেছে। তিনি বলেন, ২৪ জুলাই’র গণঅভ্যুত্থান ১৯৭১ সালের সেই আকাঙ্ক্ষার ধারাবাহিকতা, যা ছিল সমতা, মর্যাদা ও ন্যায়বিচারের প্রত্যাশা। এই প্রত্যাশা নতুন করে নিশ্চিত হয়েছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ যখন ’৭১-কে ভারতীয় দৃষ্টিভঙ্গিতে প্রবেশ করিয়ে আমাদের জাতীয় সার্বভৌমত্ব বিসর্জন দিতে চেয়েছিল, তখন ’২৪ তার প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার করেছে। এটি ছিল দমন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ও সাম্যের জন্য এক ঐক্যবদ্ধ লড়াই।

তিনি আরও বলেন, ’২৪-পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বাস্তবতা ও প্রজন্ম জন্ম নিয়েছে যারা ’২৪-এর লড়াইয়ে অংশগ্রহণ করে জয়লাভ করেছে। আর আমরা ’৭১-এর রাজনৈতিক বিভাজন ফিরিয়ে আনতে চাইলে দেশের রাজনীতিকে আবারও অচল ও বিভক্ত করে ফেলব।

নাহিদ বলেন, আমাদের লক্ষ্য ছিল ’২৪ থেকে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা, যা এই অভ্যুত্থান থেকে উদ্ভূত মূল্যবোধ ও আকাঙ্ক্ষাকে ধারণ করবে। রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ করতে মুজিববাদসহ সব স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা আমাদের দায়িত্ব।

তিনি জোর দিয়ে বলেন, এখন আর কেউ ’৭১-এর পক্ষে বা বিপক্ষে থাকা রাজনৈতিক বিভাজন মেনে নেবে না। ’৭১ থাকবে ইতিহাসে রাষ্ট্রের ভিত্তি হিসেবে, তবে রাজনৈতিক বৈধতার একমাত্র মানদণ্ড হবে না। একইভাবে ’৪৭ সালও স্মরণ করা হবে ঐতিহাসিক শ্রদ্ধায়, তবে তা রাজনৈতিক স্বার্থে ব্যবহার হবে না।

নাহিদ বলেন, ’৭১ বা ’৪৭ নিয়ে আলোচনা বা বিতর্ক হবে, কিন্তু নতুন রাজনৈতিক বাস্তবতায় এসে আমাদের ইতিহাসের প্রশ্নগুলোর সঠিক সমাধান করতে হবে। রাজনীতি করতে হবে ’২৪-এর মূল্যবোধের ভিত্তিতে।

তিনি আরও বলেন, যারা এখনো ’৭১-এর যুগে ফিরে যেতে চায়, তারা ’২৪-এর নতুন বাস্তবতাকে অস্বীকার করছে। ’২৪-এর অভ্যুত্থান ছিল জাতীয় ঐক্য ও পুনর্মিলনের জন্য, প্রতিশোধের জন্য নয়।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, ’২৪-এ অংশগ্রহণকারীদের জন্য এটি একটি প্রায়শ্চিত্তের সুযোগ ছিল, তবে পুরোনো আদর্শিক রাজনীতিতে ফিরে গেলে তা অর্থহীন হয়ে যাবে। তিনি বলেন, ’২৪ হলো ঐকমত্য, সহানুভূতি ও সম্মিলিত দায়িত্ববোধের মাধ্যমে ভবিষ্যৎ গঠনের পথ; প্রতিশোধের মাধ্যমে নয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  নাহিদ ইসলাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close