বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বাগেরহাটে ব্র্যাক কর্মীর টাকা ও মোবাইল ছিনতাই
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৪:৫০ পিএম

বাগেরহাট সদর উপজেলায় ছিনতাইকারীর কবলে পড়ে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন হারিয়েছেন এক ব্র্যাক কর্মকর্তা। ভুক্তভোগী ওই নারী কর্মীর নাম মনোয়ারা বেগম, তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর রাখালগাছি বাজার শাখায় ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে রাখালগাছি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, অফিস থেকে বের হওয়ার পরপরই ওঁৎ পেতে থাকা দুই ছিনতাইকারী তার পথরোধ করে। তারা মনোয়ারা বেগমের কাছ থেকে নগদ ১১ হাজার ৯০০ টাকা এবং দুটি মূল্যবান মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।

এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, রাখালগাছি বাজার এলাকায় একজন এনজিও কর্মীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, এলাকাটিতে পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় সম্প্রতি ছিনতাই ও চুরি বেড়ে গেছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   ব্র্যাক কর্মী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close