বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কত টাকার সম্পত্তির মালিক ঐশ্বরিয়া রাই?
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৩:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী বিউটি কুইন ঐশ্বরিয়া রাই যেন ছিলেন স্বপ্ন আর সাফল্যের মূর্ত প্রতীক। পর্দায় তার উপস্থিতি ছিল জাদুর মতো, যা ভক্তদের চোখ সরতে দিত না এক মুহূর্ত।

যদিও এখন আর তাকে আগের মতো দেখা যায় না সিনেমার আলোয়, তবুও তার সাফল্যের গল্প থেমে যায়নি। শুরু থেকে নিজের উপার্জনকে দূরদর্শী বিনিয়োগে রূপান্তরিত করে আজ তিনি দাঁড়িয়ে আছেন এক অবিশ্বাস্য মাইলফলকের দোরগোড়ায়। মোট সম্পত্তি ছুঁইছুঁই করছে ১০০০ কোটি রুপির ঘরে, যা বাংলাদেশি মূল্যে প্রায় ১৩৮৮.৬ কোটি টাকা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের অন্যতম ধনী অভিনেত্রী হচ্ছেন বচ্চন পরিবারের পূত্রবধূ ঐশ্বরিয়া। সম্প্রতি একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, ছবিতে শক্তিশালী পারফরম্যান্সের জন্য পরিচিত ঐশ্বরিয়া বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে একজন। অভিনেত্রী নাকি সিনেমায় প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন। অভিনয়ের পাশাপাশি, তিনি উচ্চ মানের ভারতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে প্রমোট করার জন্য ৬-৭ কোটি রুপি আয় করেন। তার এই শক্তিশালী ব্র্যান্ড প্রেজেন্স তাকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা বজায় রাখতে সাহায্য করেছে। যার ফলে তার বর্তমানে তার মোট সম্পত্তি ৯০০ কোটি রুপি ছাড়িয়েছে।

আরও জানা যায়, অভিনয় এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট ছাড়াও, ঐশ্বরিয়া ব্যবসার দুনিয়ায় পদার্পণ করেছেন। তার বুদ্ধিমান বিনিয়োগের কারণে, তিনি বলিউডের অন্যতম সফল ব্যবসায়ী নারী হিসেবে পরিচিত। যখন রিয়েল এস্টেটের কথা আসে, তখন চর্চিত হয় যে, ঐশ্বরিয়া একাধিক বিলাসবহুল সম্পত্তির মালিক। বর্তমানে তিনি মুম্বাইয়ের বান্দ্রায় একটি বিরাট বাংলোতে বসবাস করেন, যার মূল্য ৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এ ছাড়া তিনি দুবাইয়ের একটা ভিলার মালিক।

এদিকে বলিউডে পা রাখার সময়েই মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন ঐশ্বরিয়া রায়। বহু বছর হলো, নিয়মিত সিনেমায় অভিনয়ের কাজ তিনি ছেড়ে দিয়েছেন। তবে শুরুর দিকে যে টাকা উপার্জন করেছিলেন, সেটাকে বিনিয়োগ করে বহুগুণ করে তোলার অঙ্কে এই অভিনেত্রী যে পাকা, সেটা বুঝতে এখন আর কারো অসুবিধা হয় না। সে কারণেই তার মোট সম্পত্তি খুব শিগগির পৌঁছে যাবে ১০০০ কোটি টাকার ঘরে। 

পর্দার রানী যেন এবার আসীন হতে চলেছেন অর্থের সিংহাসনেও।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  টাকা   সম্পত্তি   ঐশ্বরিয়া রাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close