প্রকাশিত হলো ২০২৫ সালের ব্যালন ডি’অরের মনোনীতদের তালিকা। আর সেই তালিকার শীর্ষে তিন চমকপ্রদ নাম- ওসমান দেম্বেলে, লামিন ইয়ামাল ও মোহাম্মদ সালাহ। ফুটবলের এই সোনালি পুরস্কারের দৌড়ে এবার দেখা যেতে পারে এক যুগান্তকারী মোড়।
প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে অসাধারণ মৌসুম কাটানো ওসমান দেম্বেলেকে মনে করা হচ্ছে এই পুরস্কারের প্রধান দাবিদার। পিএসজির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ে অগ্রণী ভূমিকা রাখা এই ফরাসি তারকা ফাইনালে করিয়েছেন দুটি গোলের সহায়তা-মার্সেলোর ২০১৮ সালের রেকর্ডের পর এমন কীর্তি আর কেউ গড়েননি।

তবে বার্সেলোনার বিস্ময়-বালক ইয়ামালও রয়েছেন দারুণ ফর্মে। ১৮টি গোল ও
২১টি অ্যাসিস্ট করে তিনিই ছিলেন বার্সার আক্রমণভাগের প্রাণভোমরা। ইউরোপের
শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি ২৪৪টি সফল ড্রিবল করেছেন তিনিই
বার্সার
আরেক তারকা রাফিনিয়াও আলো ছড়িয়েছেন। চ্যাম্পিয়নস লিগে ২১টি গোল অবদান রেখে
তিনি ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ২০১৩-১৪ মৌসুমের রেকর্ড। এক মৌসুমে
বার্সার হয়ে তার ১৩ গোলের চেয়ে বেশি গোল শুধু মেসির (১৪, ২০১১-১২)।
এদিকে
লিভারপুলের মোহাম্মদ সালাহ ইংলিশ প্রিমিয়ার লিগে গড়েছেন এক অবিশ্বাস্য
রেকর্ড-এক মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৭টি অবদান, যা আগেই ছিল কেবল
অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়ারারের দখলে।
এছাড়াও, রিয়াল
মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে তার প্রথম মৌসুমেই ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি
গোলের রেকর্ড গড়েছেন-৪৩টি। তিনিও আছেন ব্যালন ডি’অরের দৌড়ে, সঙ্গে আছেন
ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম।
সিরি আ থেকে মনোনয়ন পেয়েছেন মাত্র তিনজন। যার মধ্যে সবচেয়ে চমকপ্রদ
নাম স্কট ম্যাকটমিনে। নাপোলির হয়ে ১২ গোল ও ৪ অ্যাসিস্ট করে প্রথম মৌসুমেই
নজর কেড়েছেন। ২০১০-১১ সালের পর কোনো মিডফিল্ডার এত গোল অবদান রাখেননি।
গোলরক্ষকদের মধ্যে ইয়াশিন ট্রফির দৌড়ে আছেন এমিলিয়ানো মার্টিনেজ।
টানা তৃতীয়বার জয়ের লক্ষ্যে থাকা এই আর্জেন্টাইন গোলরক্ষক গত মৌসুমে করেছেন
১৫৬টি সেভ। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ডোনারুম্মা, ইয়ান সমার, থিবো
কোর্তোয়া, আলিসন, দাভিদ রায়া ও মাতজ সেলস।
২১ বছরের নিচে সেরা খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফির জন্য আবারও
মনোনীত হয়েছেন ইয়ামাল। গত বছর স্পেনকে ইউরো জেতানোয় পেয়েছিলেন এই পুরস্কার।
এবার তার মূল প্রতিদ্বন্দ্বী পিএসজির দেজিরে ডুয়ে, যিনি চ্যাম্পিয়নস লিগ
ফাইনালে সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েছেন।
নারী ফুটবলের ব্যালন ডি’অর: ইংল্যান্ড-স্পেন দ্বৈরথ
নারীদের ব্যালন ডি’অরে এবার আধিপত্য দেখাচ্ছে ইংল্যান্ড ও স্পেন।
আর্সেনালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ী লিয়া উইলিয়ামসন, ক্লোয়ি কেলি ও আলেসিয়া
রুসোর বিপরীতে রয়েছেন স্পেনের তারকা আলেক্সিয়া পুতেয়াস, আইতানা বোনমাতি ও
প্যাট্রি গুইহারো।
স্বদেশ প্রতিদিন/আইএমএস