মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বাস্তবতার কথা শোনালেন রাধিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৯:৩৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনেত্রী রাধিকা গর্ভাবস্থার শুরুর সময়টায় কাজ করতে গিয়ে ভারতের একটি প্রজেক্ট ও একটি আন্তর্জাতিক প্রজেক্টে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। সম্প্রতি নেহা ধুপিয়ার ‘ফ্রিডম টু ফিড’ উদ্যোগে অংশ নিয়ে নিজের সেই অভিজ্ঞতার কথা অকপটে শেয়ার করেন তিনি।

রাধিকা জানান, গর্ভাবস্থার যখন প্রথম তিন মাস চলে তখন তিনি ভারতে একটি প্রজেক্টে কাজ করছিলেন, তখন সেখানকার একজন প্রযোজক তার খবরটি ভালোভাবে নেননি, যা নিয়ে রাধিকা বলেন, ‘‘আমার মাতৃত্বের যখন তিন মাস চলে তখন একজন ভারতীয় প্রযোজক, যার সঙ্গে আমি কাজ করছিলাম, তিনি আমার গর্ভধারণের খবর শুনে খারাপ প্রতিক্রিয়া দেখান। এমনকি আমাকে টাইট কাপড় পরতে জোর করেন, এরপর আমি অস্বস্তিতে পড়ে যাই।’’


তিনি আরো জানান, সে সময় নিয়মিত খিদে পেত তার, যার জন্য প্রচুর খাওয়া-দাওয়া করতে হতো, শরীরে পরিবর্তন আসছিল, যা গর্ভাবস্থার স্বাভাবিক অংশ। এ নিয়ে রাধিকা আরও বলেন, ‘সে সময় এ বিষয়গুলোর প্রতি কোনো সহানুভূতি দেখানো হয়নি। এটা সত্যিই আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।’

এরপর রাধিকার ঠিক বিপরীত অভিজ্ঞতা হয়েছিল এক আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করার সময়, ‘‘হলিউডের একজন নির্মাতা, যার সঙ্গে আমি তখন কাজ করছিলাম, তিনি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। আমি যখন বললাম আমি বেশি খাচ্ছি এবং শুটিং শেষে হয়তো আমায় চিনতেই কষ্ট হবে, তিনি হেসে বললেন, ‘তোমার যদি পুরো চেহারাই বদলে যায় তাও সমস্যা নেই, কারণ তুমি অন্তঃসত্ত্বা।’’

সর্বশেষ এই অভিনেত্রী তৃপ্তি নিয়ে বলেন, “ওই নির্মাতার এ কথাগুলো আমার জন্য ছিল বড় রকমের সান্ত্বনা।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  রাধিকা   বাস্তবতা   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close