মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মারা গেছেন মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৭:৪১ পিএম আপডেট: ০৭.০৮.২০২৫ ৮:০২ PM

মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ত সোয়ে আর নেই। বৃহস্পতিবার সকালে রাজধানী নেইপিদোর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ইউ মিন্ত সোয়ে দীর্ঘদিন ধরে পারকিনসন্স ও স্নায়বিক জটিলতায় ভুগছিলেন। ২০২০ সাল থেকেই তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে। স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়াও করতে পারছিলেন না তিনি। চলতি বছরের এপ্রিল মাসে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছিল।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি, দেশটির সামরিক বাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এরপর সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লেইং ইউ মিন্ত সোয়েকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন।

ইউ মিন্ত সোয়ে ছিলেন একজন সাবেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। ২০১০ সালে লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে অবসর নেওয়ার পর সক্রিয় রাজনীতিতে নাম লেখান তিনি। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি ইয়াঙ্গুন অঞ্চলের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০১৬ সালের মার্চ থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত ছিলেন মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট।

সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইউ মিন্ত সোয়ে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতাসীন সরকারের গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছিলেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মিয়ানমার   ইউ মিন্ত সোয়ে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close