প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৮:২২ AM

রাজধানী ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী দিনগুলোর পূর্বাভাসে বলা হয়েছে:-শুক্রবার (৮ আগস্ট): একই রকম বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (৯ আগস্ট): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা। ঢাকাসহ অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার (১০ আগস্ট): একই ধারা বজায় থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে এবং কিছু কিছু স্থানে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানিয়েছি আবহাওয়া অফিস।
স্বদেশ প্রতিদিন/এমএম