সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      
ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১:০৩ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আয়োজিত কর্মসূচি নিয়ে দ্য ডেইলি স্টার এবং আজকের পত্রিকা-তে প্রকাশিত সংবাদকে “সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর” আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (৬ আগস্ট) সংগঠনটি এক আনুষ্ঠানিক প্রতিবাদলিপিতে উক্ত প্রতিবেদনগুলোর তীব্র নিন্দা জানায় এবং সংশ্লিষ্ট পত্রিকা দুটির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায়।

শিবির জানায়, “৩৬ জুলাই: আমরা থামব না” শীর্ষক কর্মসূচি আয়োজনের জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েছিল। সেই অনুমতির ভিত্তিতেই কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারা আরও দাবি করে, অনুষ্ঠান চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেসব অনুরোধ করা হয়েছিল, সেগুলো শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা যথাযথভাবে মেনে চলেছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, “প্রক্টর অফিস কিংবা প্রশাসনের কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা আমাদের দেওয়া হয়নি যে কর্মসূচি স্থগিত করতে হবে। তাই ‘নিষেধাজ্ঞা অমান্য’ করার অভিযোগ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।”

শিবির আরও উল্লেখ করে, এসব প্রতিবেদনের মাধ্যমে তাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। তারা মনে করে, “এ ধরনের রিপোর্ট সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাকেও উপেক্ষা করে রচিত হয়েছে।”

সংগঠনটি আশা প্রকাশ করে, উক্ত পত্রিকা দুটি “সাংবাদিকতার পেশাগত দায়িত্ব ও মানদণ্ড বজায় রেখে প্রকৃত তথ্য প্রকাশ করবে” এবং পূর্বে প্রকাশিত সংবাদের জন্য যথাযথভাবে ক্ষমা চাইবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ডেইলি স্টার   আজকের পত্রিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close