মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জুলাই ঘোষণাপত্রে জিয়াউর রহমানের নাম না থাকা পীড়াদায়ক : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৭:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জুলাই ঘোষণাপত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম না থাকা পীড়াদায়ক।

আজ বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিজয় শোভাযাত্রার আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘‘গতকাল জুলাই ঘোষণাপত্র ঘোষণা হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানানো হয়েছে। আমিও স্বাগত জানাই। শুধু একটা কথা বলতে চাই-এখানে একটু কার্পণ্য করা হয়েছে, এটা আমার কথা বলছি। যেখানে ২৩ বছরের আন্দোলনের পরে দেশ স্বাধীন হয়েছে। ওখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি রাখা হয়নি।”

এটা আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “যিনি এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ৭ নভেম্বরের বিপ্লব ডিমান্ড করে জিয়াউর রহমানের নাম। সেখানে সেটা আসেনি। তারপর বাকশালের পেট থেকে গণতন্ত্রকে বের করে এনেছিলেন, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আসেনি। যা আমি আজকে জনগণের সামনে তুলে ধরলাম।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘‘আমরা যে সফলতা উদযাপন করছি, সেটি শুধু ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল। আমাদের দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রামের কথা ভোলা যাবে না।’’

হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এসময় তিনি আজ এসব কথা তুলে ধরেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  জুলাই   ঘোষণাপত্র   জিয়াউর রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close