বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
আশুগঞ্জের এসিল্যান্ডের প্রত্যাহার চাইলো এনসিপি নেতারা
বাবুল সিকদার, আশুগঞ্জ
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৭:৫১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা ভূমি অফিসের দপ্তরে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অনুষ্ঠান নিয়ে এসিল্যান্ডের সঙ্গে এনসিপির নেতাদের বাদানুবাদ ও উত্তেজনার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসময় তারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিনের প্রত্যাহার ও যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান। 

বুধবার (৬ আগষ্ট) বিকেলে আশুগঞ্জ প্রেস ক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আশুগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম। 

তিনি বলেন, ১৬ জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতিচারন ও মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজনের উদ্যোগ নেয়া হয়। মাহফিলের ভেন্যু হিসেবে আশুগঞ্জ উপজেলা ভূমি অফিসের পাশে শহিদ মীর মুগ্ধ চত্বরে অনুমোদন চাওয়া হলে উপজেলা প্রশাসন সে অনুমতি দেন। 

কিন্তু ৫ আগষ্ট পূর্বঘোষিত কর্মসূচি পালনের জন্য এনসিপির নেতারা চত্বরে কাজ করতে গেলে এসিল্যান্ড কাজে বাধা দেন এবং অনুষ্ঠান বন্ধ করার জন্য বলেন। এ সময় এসিল্যান্ড বলেন, বঙ্গবন্ধুর চত্তরে জুলাইয়ের কোনো অনুষ্ঠান করা যাবে না। ৫ আগষ্টের এই চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের সময় আপনারা কোথায় ছিলেন? এরপরে তিনি এনসিপি নেতাদের গ্রেফতারের হুমকি দিয়ে সেখান থেকে চলে আসেন। পরবর্তীতে সেই স্থানে দোয়া মাহফিল করার আর কোন বাধা না থাকায় সাংবিধানিক অধিকার অনুযায়ী সেই স্থানেই দোয়া মাহফিল সম্পন্ন করা হয়। 

লিখিত বক্তব্যে তিনি আর বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এখানে নিয়মিত শেখ পরিবারের জন্মোৎসবসহ রাজনৈতিক অনুষ্ঠান হতো। শহিদদের স্মরণ অনুষ্ঠানে এসিল্যান্ড বাধা দিয়ে ক্ষ্যান্ত হননি, সাথে ফ্যাসিবাদের আইকন মুজিবের ম্যুরাল ভেঙে ফেলায় মর্মাহত হয়েছেন। তিনি মুজিববাদের একজন কট্টর সমর্থক হিসেবে প্রমাণ করেছেন। পরে আমরা জানতে পারি এসিল্যান্ড এনসিপি নেতাদের নামে আশুগঞ্জ থানায় মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন একটি সাধারণ ডায়েরি করেন। এতে এনসিপির বেশ কয়েকজনের নামোল্লেখ করা হয়। 

লিখিত বক্তব্যে তিনি অনতিবিলম্বে মুজিববাদী এই এসিল্যান্ড এর প্রত্যাহার ও তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহবায়ক আশরাফ মাহাদী, দক্ষিণাঞ্চল এর মুখ্য যুগ্ম আহবায়ক মো: আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, বিজয়নগর উপজেলা প্রধান সমন্বয়কারী আমিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

এই বিষয়ে আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন বলেন, মঙ্গলবার সকালে ভূমি অফিসের নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিয়েছে এনিসিপির নেতারা। সরকারি জায়গায় অনুমতি ছাড়া অনুষ্ঠানে বাধা দিলে এনসিপির নেতা আমিনুল ইসলাম ডালিম উল্টো আমাকে হুমকি দিয়েছেন। আমার সঙ্গে উদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। সরকারি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠানের বিষয়ে তারা কোনো অনুমতি নেয়নি। ইউএনও স্যারও তাদের অনুষ্ঠানের বিষয়ে অবগত নয়। তারা অনুষ্ঠান করবেই বলে জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছিল। হুমকি দেয়ায় এবং সরকারি বাধা না মানায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের নির্দেশে আমি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  আশুগঞ্জ   এসিল্যান্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close