বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৫:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘ইউনাইটেড লিবারেল পার্টি’ (ইউএলপি) নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। 

আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে আয়োজন করা এক অনুষ্ঠানে দলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আমিনুল ইসলাম, এবং ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন কামরুজ্জামান খান।

আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার। তিনি গত ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের ঘোষণা দেয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং দেশের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এমএ মান্নান, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতি শওকত আমিন, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মাহমুদ লিটন সহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

প্রধান অতিথি ইউএলপির কেন্দ্রীয় কমিটির নেতাদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে ড. গোলাম মহিউদ্দিন ইকরাম মুনাজাত পরিচালনা করেন।

বক্তারা জানান, দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের পরিণতি হবে শেখ হাসিনার মতো এবং সকলকে সাবধান থাকতে হবে। আগে আওয়ামী লীগ লুটপাট করত, এখন অন্যরা লুটপাট করছে, যা মেনে নেওয়া যাবে না।

গণঅভ্যুত্থান প্রসঙ্গে তারা বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের স্বপ্ন পূরণের জন্য দেশকে সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব দিতে হবে; নতুবা শহীদের রক্তের অবমূল্যায়ন হবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  রাজনৈতিক দল   ইউনাইটেড লিবারেল পার্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close