বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      
স্বামীর নামে মামলা করলেন সানাই মাহবুব
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৫:১৪ পিএম আপডেট: ০৬.০৮.২০২৫ ৫:৪৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বামী আবূ সালেহ মূসার বিরুদ্ধে যৌতুকের অভিযোগ এনে মামলা করেছেন আলোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব।

আজ বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে বাদী হয়ে সানাই মাহবুব এ মামলা করেন।

সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জানান, ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব আদালতে মামলা করেছেন। টাকার জন্য তার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ২৭ মে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র এবং ১৫ ভরি স্বর্ণ দেওয়া হয়, যা আসামির বাসায় রয়েছে। চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে আবূ সালেহ মূসা সানাই মাহবুবকে তার পরিবারের কাছ থেকে টাকা এনে দিতে বলে। সানাই মাহবুব নিজের জমানো ১২ লাখ এবং বাবার কাছ থেকে ৭ লাখ সর্বমোট ১৯ লাখ টাকা এনে দেয়। কিন্তু আবূ সালেহ মূসা ওই টাকা নষ্ট করে ফেলে।

পরে, ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য স্ত্রীকে দেহব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন তিনি। পুনরায় আবূ সালেহ মূসা সানাই মাহবুবের কাছে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। তবে তা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসামি। গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামি বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাসা থেকে বের হয়ে যায়। দাবি করা ২২ লাখ টাকা না দিলে সংসার করবে না মর্মে জানায়। মোটা অঙ্কের টাকা নিয়ে অন্যত্র বিয়ে করার হুমকি দেয়।

সানাই মাহবুবের পরিবার তাকে বোঝানোর চেষ্টা করেন এবং সশরীরে এসে কথা বলার জন্য বলেন। গত ১২ মে আবূ সালেহ মূসা সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় যান। কথাবার্তার একপর্যায়ে পুনরায় ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। তবে তারা যৌতুক দিতে অস্বীকৃতি জানান। এ কথা শুনে আবূ সালেহ মূসা ক্ষিপ্ত হয়ে সংসার করবে না জানিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। অন্যত্র বিয়ে করার হুমকিও দেয়। সানাই মাহবুব যৌতুকবিহীন সংসার করার জন্য একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে চেষ্টা করেছেন মর্মে মামলার অভিযোগে উল্লেখ করেন।

এরপর, সংসার করার জন্য সানাই মাহবুব গত ৭ ও ২২ জুলাই আবূ সালেহ মূসাকে লিগ্যাল নোটিশ পাঠান। আবূ সালেহ মূসা ৭ জুলাইয়ের লিগ্যাল নোটিশ গ্রহণ করে ১৭ জুলাই অসন্তোষ, মিথ্যা, বানোয়াট ও মানহানিকর জবাব দেন। ৩১ জুলাই আবূ সালেহ মূসা সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় গিয়ে বলেন, “তুই শতবার সংসার করার জন্য লিগ্যাল নোটিশ পাঠালেও আমি লিগ্যাল নোটিশ আর গ্রহণ করব না এবং যৌতুক বাবদ আমার দাবিকৃত ২২ লাখ টাকা না দিলে সংসার করব না।”

এদিকে এ ঘটনার পর নেটিজেনদের পাশাপাশি বেশ সরব হয়ে উঠেছেন মডেল সানাই মাহবুবের ভক্তরা। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  স্বামী   মামলা   সানাই মাহবুব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close