প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৩:১৮ পিএম

জুলাই বিজয় মিছিলে তারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে মিছিল করেছে বিএনপি।
আজ বুধবার (৬ আগস্ট) সকালে বিএনপি মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নেতৃত্বে মিছিলটি আড়াইহাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর মিছিলটি পৌর বাজারের আশিক সুপার মার্কেটের সামনে গেলে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পারভীন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু। এছাড়াও এদিন বিএনপির স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। জুলাই বিজয় মিছিলে তারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।