বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দেশের তরুণদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি মাহমুদুর রহমানের
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৯:০০ পিএম

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত দিনব্যাপী নানা কর্মসূচিতে দেশের তরুণদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালুর আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান।

এসময় তিনি বলেন, “বাংলাদেশ নানা অভ্যন্তরীণ সংকট ও বহির্বিশ্বের আগ্রাসী প্রভাবের মুখোমুখি। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তরুণদের মধ্যে শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা এবং প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা জরুরি। এজন্য আগামী সরকারকে দেশের প্রতিটি তরুণের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এতে বিদেশি আগ্রাসন প্রতিরোধে সক্ষমতা বাড়বে এবং জাতীয় ঐক্য সুদৃঢ় হবে।”

মঙ্গলবার (৫ আগস্ট) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচির শুরু হয় প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে ‘জুলাই স্মৃতিকথা’ বইয়ের মোড়ক উন্মোচন এবং ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’র উদ্বোধন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ এবং সক্রিয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই বিপ্লববিরোধীদের সনাক্ত করে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লালকার্ড দেখাতে বাধ্য হবো। নিয়মের অজুহাত দেখাবেন না, কারণ আজকের প্রশাসন বিপ্লবীদের ত্যাগের ফলেই দাঁড়িয়ে আছে।” তারা গুম হওয়া শিক্ষার্থী ওয়ালিউল্লাহ-মোকাদ্দেসকে ফিরিয়ে আনার পদক্ষেপ এবং দ্রুত ইকসু গঠনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার বক্তব্যে বলেন, “আজ যদি আমি তোমাদের জায়গায় থাকতাম, আমিও ফ্যাসিস্টদের বিচারের দাবি তুলতাম। ফ্যাসিস্ট চিহ্নিতকরণ তদন্ত কমিটিকে নির্দেশ দিচ্ছি, যেন আগামী এক সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট জমা দেয়। রিপোর্ট প্রকাশের পরপরই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:   সামরিক প্রশিক্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close