শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
শিবপুরে শহীদদের সমাধিস্থলে ইউএনও'র শ্রদ্ধা নিবেদন
শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৬:১৯ পিএম

নরসিংদীর শিবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদদের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। 

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুম্থান দিবস উপলক্ষে সকালে শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময় উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক, পুটিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন, ছাত্র প্রতিনিধি কারিম আহসানসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ।
 
উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদীর শিবপুরে ইটাখোলা হাইওয়ে থানা পুলিশের গুলিতে নিহত হয় ৪ জন। আহত হয়েছিল অর্ধশতাধিক। 

নিহতরা হলেন শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের শাষপুর গ্রামের মোঃ শিবলী রেজার ছেলে মোঃ সিয়াম, সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর গ্রামের তমিজ উদ্দিন মীরের ছেলে তামিন হৃদয় ,পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর গ্রামের কছুমুদ্দিনের ছেলে মোঃ সুজন মিয়া, পলাশ উপজেলার রামপুর গ্রামের আরমান মিয়ার ছেলে আমজাদ হোসেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close