বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
পাঁচবিবিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিতে শহীদ বিশালের কবরে পুষ্পস্তবক অর্পণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২:০০ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ২:১২ PM

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ বিশালের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

 মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমনা রিয়াজ উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের শহীদ নজিবুল সরকার বিশালের কবরে পুষ্পস্তবক ও কবর জিয়ারত করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন,  শহীদ বিশালের বাবা মাজিদুল সরকার। 

 আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ইউনিয়ন জামায়াতের আমীর সাজেদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য যে, ৪ আগস্ট জুলাই আন্দোলনে জয়পুরহাট পাঁচুর মোড়ে আন্দোলনরত অবস্থায় গুলিতে বিশাল শহীদ হন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি   জুলাই   অভ্যুত্থান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close