শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
অনিয়মের অভিযোগে ‘বিনিময়’ প্ল্যাটফর্ম স্থগিত করলো বাংলাদেশ ব্যাংক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৯:৫৩ AM আপডেট: ০৫.০৮.২০২৫ ৯:৫৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চুক্তি লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগে আন্তঃকার্যকর ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম ‘বিনিময়’ স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

২০২২ সালের নভেম্বরে চালু হওয়া প্ল্যাটফর্মটি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে সহজে আর্থিক লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে তৈরি হয়েছিল। এটি বাস্তবায়ন করে আইসিটি বিভাগের অধীন আইডিয়া প্রকল্প, যার ব্যয় ছিল প্রায় ৬৫ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, (বিনিময় প্ল্যাটফর্ম চালু করতে) তাদের ওপর চুক্তি সইয়ের জন্য চাপ প্রয়োগ করা হয়। এমনকি কেন্দ্রীয় ব্যাংক মাসের পর মাস কোনো রক্ষণাবেক্ষণ ফি পায়নি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, “আমরা চুক্তি যাচাইয়ের সুযোগ না পেয়ে বাধ্য হয়েই এটি চালু করি। শুরু থেকেই ছিল অনিয়ম। এখন আমরা এটি আইনগতভাবে বাতিল করেছি।”  

চুক্তি অনুযায়ী সরকার থেকে অর্থ পাওয়ার কথা থাকলেও সাত–আট মাস ধরে কোনো অর্থ পায়নি কেন্দ্রীয় ব্যাংক।

‘বিনিময়’ ব্যবহারে আগ্রহ ছিল না অনেক ব্যাংকেরই। ইন্টারফেস জটিল হওয়ায় ব্যবহারকারীরাও আগ্রহ দেখায়নি। এখন নতুন একটি প্ল্যাটফর্ম ‘মোজালুপ’-এর সহায়তায় তৈরি হচ্ছে, যা গেটস ফাউন্ডেশন দ্বারা সমর্থিত।

বর্তমানে বিকাশ, রকেট, এমক্যাশসহ ৮টি ব্যাংক এবং ২টি পিএসপি ‘বিনিময়’ ব্যবহার করছিল।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিনিময়   বাংলাদেশ ব্যাংক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close