প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৯:৪৭ AM আপডেট: ০৫.০৮.২০২৫ ১১:০৩ এএম

সংগৃহীত ছবি
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।