বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুলিশের ঝুঁকিভাতা বাড়িয়ে গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১০:০৩ AM আপডেট: ০৫.০৮.২০২৫ ১:৩৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পুলিশের কনস্টেবল, নায়েক, এএসআই, এসআই, সার্জেন্ট ও টিএসআই পদে কর্মরত সদস্যদের ঝুঁকিভাতা বাড়ানো হয়েছে। এতে পদ ও চাকরির মেয়াদ অনুযায়ী সর্বনিম্ন ৩০০ টাকা এবং সর্বোচ্চ এক হাজার ৮০ টাকা পর্যন্ত ঝুঁকিভাতা বেড়েছে।

গতকাল সোমবার (৪ আগস্ট) এই গেজেট প্রকাশ করা হয়। 

রাষ্ট্রপতির আদেশে এই গেজেটে সই করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার। ঝুঁকিভাতা বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, ‘২০১৫ সালের ৩০ জুন পুলিশ বিভাগের সংশ্লিষ্ট কর্মচারী সর্বশেষ যে পরিমাণ (টাকার অংকে) ঝুঁকি ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) আহরণ করতেন, সেই পরিমাণের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা (পদভিত্তিক) অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের ২৮ জুলাইয়ের প্রজ্ঞাপন এবং ২০১৫ সালের ১৮ অক্টোবরের (০৭.০০.০০০০.১৭৩.৪৪.০৫৮.১৫.৮১)-নং স্মারক অনুযায়ী ভাতা হিসেবে পেতে থাকবেন। নতুন বেতনস্কেলের সঙ্গে ২০১৫ সালের ১ জুলাই বা পরবর্তী সময়ে বেতনের শতাংশ হিসাবে এই ভাতার হার বা পরিমাণ নির্ধারণ হবে।’

এতদিন পুলিশের কনস্টেবল, নায়েক, এএসআই (সশস্ত্র/নিরস্ত্র) এবং এসআই, সার্জেন্ট, টিএসআই ২০১৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ঝুঁকিভাতা পাচ্ছিলেন। সে হিসাবে ১০ বছর পর পুলিশের ঝুঁকিভাতা বাড়ানো হলো।

কনস্টেবল পদে ঝুঁকিভাতা বাড়ানো হয়েছে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। এ ক্ষেত্রে যাদের চাকরির বয়স ৫ বছর তাদের ঝুঁকিভাতা বাড়ানো হয়েছে ৩০০ টাকা। এছাড়া চাকরির বয়স ৫-১০ বছরের ক্ষেত্রে ৩৬০ টাকা, চকরির বয়স ১০-১৫ বছরের ক্ষেত্রে ৪৪০ টাকা, চাকরির বয়স ১৫-২০ বছরের ক্ষেত্রে ৫০০ টাকা এবং চাকরির বয়স ২০ বছরের বেশিদের ক্ষেত্রে ৬০০ টাকা ঝুঁকিভাতা বাড়ানো হয়েছে।

এতে যেসব কনস্টেবলের চাকরির বয়স ৫ বছর পর্যন্ত তাদের মাসিক ঝুঁকিভাতা বেড়ে হবে এক হাজার ৮০০ টাকা। এছাড়া চাকরির বয়স ৫-১০ বছরের ক্ষেত্রে ২ হাজার ১৬০ টাকা, চকরির বয়স ১০-১৫ বছরের ক্ষেত্রে ২ হাজার ৬৪০ টাকা, চকরির বয়স ১৫-২০ বছরের ক্ষেত্রে ৩ হাজার টাকা এবং চাকরির বয়স ২০ বছরের বেশিদের ক্ষেত্রে ৩ হাজার ৬০০ টাকা মাসিক ঝুঁকিভাতা নির্ধারণ করা হয়েছে।

পুলিশের নায়েক পদে চাকরি করেন যারা তাদের ঝুঁকিভাতা ৩৪০ টাকা থেকে ৬৮০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এক্ষেত্রে যাদের চাকরির বয়স ৫ বছর পর্যন্ত তাদের মাসিক ঝুঁকিভাতা ৩৪০ টাকা বাড়িয়ে ২ হাজার ৪০ টাকা করা হয়েছে। চাকরির বয়স ৫-১০ বছরের ক্ষেত্রে ঝুঁকিভাতা ৪০০ টাকা বাড়িয়ে ২ হাজার ৪০০ টাকা করা হয়েছে।

এছাড়া যেসব নায়কের চকরির বয়স ১০-১৫ বছর তাদের ঝুঁকিভাতা ৪৮০ টাকা বাড়িয়ে ২ হাজার ৮৮০ টাকা, যাদের চকরির বয়স ১৫-২০ বছর তাদের ঝুঁকিভাতা ৫৮০ বাড়িয়ে ৩ হাজার ৪৮০ টাকা করা হয়েছে। যাদের চাকরির বয়স ২০ বছরের বেশি তাদের ঝুঁকিভাতা ৬৮০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮০ টাকা করা হয়েছে।

পুলিশের এএসআই (সশস্ত্র/নিরস্ত্র) পদে যারা চাকরি করেন তাদের ঝুঁকিভাতা ৩৬০ টাকা থেকে ৭৬০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এক্ষেত্রে যাদের চাকরির বয়স ৫ বছর পর্যন্ত তাদের মাসিক ঝুঁকিভাতা ৩৬০ টাকা বাড়িয়ে ২ হাজার ১৬০ টাকা করা হয়েছে। আর চাকরির বয়স ৫-১০ বছরের ক্ষেত্রে ঝুঁকিভাতা ৪৪০ টাকা বাড়িয়ে ২ হাজার ৬৪০ টাকা করা হয়েছে।

এছাড়া যেসব এএসআইয়ের চকরির বয়স ১০-১৫ বছর তাদের ঝুঁকিভাতা ৫৪০ টাকা বাড়িয়ে ৩ হাজার ২৪০ টাকা, যাদের চকরির বয়স ১৫-২০ বছর তাদের ঝুঁকিভাতা ৬৪০ টাকা বাড়িয়ে ৩ হাজার ৮৪০ টাকা এবং যাদের চাকরির বয়স ২০ বছরের বেশি তাদের ঝুঁকিভাতা ৭৬০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৫৬০ টাকা করা হয়েছে।

এসআই-সার্জেন্ট-টিএসআইয়ের ঝুঁকিভাতা বাড়ছে ৫৪০ থেকে ১০৮০ টাকা
পুলিশের এসআই, সার্জেন্ট, টিএসআই পদে ঝুঁকিভাতা ৫৪০ টাকা থেকে এক হাজার ৮০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এক্ষেত্রে যাদের চাকরির বয়স ৫ বছর পর্যন্ত তাদের মাসিক ঝুঁকিভাতা ৫৪০ টাকা বাড়িয়ে ৩ হাজার ২৪০ টাকা করা হয়েছে। চাকরির বয়স ৫-১০ বছরের ক্ষেত্রে ঝুঁকিভাতা ৬৪০ টাকা বাড়িয়ে ৩ হাজার ৮৪০ টাকা করা হয়েছে।

এছাড়া যেসব এসআই, সার্জেন্ট, টিএসআইয়ের চকরির বয়স ১০-১৫ বছর তাদের ঝুঁকিভাতা ৭৬০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৫৬০ টাকা, যাদের চকরির বয়স ১৫-২০ বছর তাদের ঝুঁকিভাতা ৯০০ বাড়িয়ে ৫ হাজার ৪০০ টাকা করা হয়েছে। যাদের চাকরির বয়স ২০ বছরের বেশি তাদের ঝুঁকিভাতা এক হাজার ৮০ টাকা বাড়িয়ে ৬ হাজার ৪৮০ টাকা করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম






আরও সংবাদ   বিষয়:  পুলিশ   ঝুঁকিভাতা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close