বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সাতসকালে ইসরায়েলে হুতিদের হামলা, বেজে উঠল সাইরেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৯:৩৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। 

আজ মঙ্গলবার (০৫ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উদ্দেশে নিক্ষেপ করা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে এবং হুমকি প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।

এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির জরুরি সেবাদাতা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, আশঙ্কামুক্ত হওয়ায় সাইরেন বাজা অঞ্চলগুলোর বাসিন্দাদের আশ্রয়স্থল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে, সোমবার এক টেলিভিশন ভাষণে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তারা ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর দিকে তিনটি ড্রোন নিক্ষেপ করেছে। লক্ষ্যবস্তু ছিল—তেল আবিব, আশকেলন ও হাইফার মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরগুলো।

হুতিদের বক্তব্যের পরপরই গাজা সীমান্তবর্তী নেটজারিম বন এবং মিশর সীমান্ত অঞ্চলে সাইরেন বেজে ওঠে। পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা একটি ড্রোন গুলি করে নামিয়েছে। তবে বাকি দুটি ড্রোনের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   হুতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close