শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৯:১১ AM আপডেট: ০৫.০৮.২০২৫ ৯:২৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে কাপ্তাই হ্রদের পানি ছাড়ার কথা থাকলেও পানির উচ্চতা বিপদ সীমা অতিক্রম করায় সোমবার রাত বারোটায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি বলেন, “৪ আগস্ট সোমবার রাত ১২টার আগেই কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৮.০৫ অতিক্রম করায় অর্থাৎ বিপদসীমা অতিক্রম করায় ৫ আগস্ট রাত ১২টা ২ মিনিটে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দিয়েছি। এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই লেক হতে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে গিয়ে পড়ছে।”   

তিনি আরও বলেন, “গত রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭ ফুট হওয়ায় আমরা সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, যা বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ভাটি অঞ্চলের মানুষকে অবহিত করলেও পরবর্তীতে এদিন বৃষ্টি না হওয়ায় পানির ইনফ্লো বিবেচনা করে আমরা আরেকটা বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে অবহিত করেছি যে মঙ্গলবার সকাল ৯টায় পানি ছাড়া হবে। কিন্তু লেকের পানি মুহূর্তে বেড়ে যাওয়ায় আমরা মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১২টা ২ মিনিটে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দিয়েছি। তিনি ভাটি অঞ্চলের মানুষকে আতংকিত না হবার জন্য পরামর্শ দেন।”  

এদিকে, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন সচল থাকায় এই ৫টি ইউনিটের মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে বলে জানান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  কাপ্তাই বাঁধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close