বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাপাহারে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৬:৫৮ পিএম

নওগাঁর সাপাহার উপজেলায় সাপের কামড়ে সা’আদ (১২) নামের এক কওমি মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে, উপজেলার পিছলডাঙ্গা মদিনাতুল উলুম শিশু সদন কওমি মাদ্রাসার শয়নকক্ষে।

নিহত সা’আদ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ইসলামপুর গঞ্জ এলাকার মো. সারাফত আলীর ছেলে। কিছুদিন আগে সে মক্তব বিভাগে ভর্তি হয়েছিল বলে জানিয়েছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রাকিব।

জানা গেছে, ওই রাতে লেখা-পড়া শেষে সা’আদ সহপাঠীদের সঙ্গে মেঝেতে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মাটির কাঁচা মেঝে দিয়ে একটি বিষধর সাপ বেরিয়ে এসে তার গলায় ছোবল মারে। ছোবলের পর সা’আদ ব্যথায় ছটফট করতে থাকে, তখন মাদ্রাসার অন্যান্য ছাত্র এবং শিক্ষকরা জেগে উঠে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করা হয়, তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মাদ্রাসাটি পাকা হলেও অধিকাংশ ঘরের মেঝে এখনো কাঁচা ও ফাটলধরা। সেসব ফাটল ও গর্ত থেকে সাপ বের হওয়ার আশঙ্কা থেকেই যায়। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সাপাহার   সাপের কামড়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close