বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাসিনাকে ফেরাতে ভারতের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৬:৫৮ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি।

সোমবার (৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের মধ্যে ভারত কোনো বিষয় হয়ে দাঁড়াবে না।’ 

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর আগমন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে ক্ষমাপ্রার্থনার বিষয়ে আলোচনা হবে কি না প্রশ্নে তিনি বলেন, ‘একটা ইস্যু আরেকটা বিষয়কে আটকে রাখবে তা আমরা চাই না।’

তিনি বলেন, ‘১১ আগস্ট প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন। আশা করা যায় দেশের অনেক সমস্যার সমাধান করতে পারব।’

ভারতের পুশইন বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ‘ভারত থেকে পুশইন অব্যাহত রয়েছে। অবৈধ কেউ ভারতে থাকলে তারা আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব। কিন্তু তারা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অনবরত পুশইন করে যাচ্ছে।’

ভিসা জটিলতা নিরসনের বিষয়ে তিনি বলেন, ‘সার্টিফিকেট প্রদানকারীদের সমন্বয় করা হচ্ছে। ভুয়া কাগজপত্র নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বিশ্বাস হারানো সহজ, ফেরানো কোঠিন। আমরা সেই কঠিন কাজ করছি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হাসিনা   পররাষ্ট্র উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close