বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন রংপুরের ৯ সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১০:৪২ AM আপডেট: ০৪.০৮.২০২৫ ১০:৪৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে পেশাগত দায়িত্বে সাহসিকতার পরিচয় দেওয়ায় রংপুরের ৯ জন সাংবাদিক ‘সাহসী সাংবাদিক সম্মাননা’ পেয়েছেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এই সম্মাননা প্রদান করে।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন এনটিভির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নান, এনটিভির স্টাফ ক্যামেরাপারসন আসাদুজ্জামান আরমান ও যমুনা টেলিভিশনের চিত্রসাংবাদিক (ভিজে) আলমগীর হোসেন।

গতকাল রবিবার (০৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ক্যাম্পাস সাংবাদিক সাহসী সাংবাদিকতার জন্য এই সম্মাননা পেয়েছেন। 

তারা হলেন আনোয়ার হোসেন (সকালের বাণী), মো. আবু সাঈদ (সংবাদ), আল-আমিন সাদিক সায়েম (ওয়াল্ড গ্লোবাল টিভি), সাজ্জাদুর রহমান (সমকাল) ও মো. তাওহীদুল হক সিয়াম (নয়াদিগন্ত)।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। 

এসময় আরো উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক, আহত ও সাহসী সাংবাদিকতায় মোট ১৯৭ জনকে এই সম্মাননা দেওয়া হয়েছে। 

রংপুরের ৯ জন সাংবাদিক ‘সাহসী সাংবাদিক সম্মাননা’ পাওয়ায় সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছে রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব রংপুর, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রংপুর রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ রংপুর, মাহিগঞ্জ প্রেসক্লাব, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর অনলাইন জার্নালিস্ট ফোরামসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। 

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  রংপুর   সাংবাদিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close