শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যেসব শর্ত পূরণ হলে জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৯:৪৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে রেড ক্রসের মাধ্যমে গাজায় থাকা জিম্মিদের কাছে খাবার পাঠানোর পরিকল্পনা করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। 

আজ রবিবার (৩ আগস্ট) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে হামাস।

সোমবার (৪ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস এক ভিডিও প্রকাশের পর পশ্চিমা দেশগুলোর ক্ষোভের মধ্যে এই প্রস্তাব দিয়েছে। ভিডিওতে হাড্ডিসারে দুর্বল এক জিম্মি প্রদর্শিত হয়।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, তারা কেবল তখনই রেড ক্রসের সঙ্গে সহায়তা সমন্বয় করবে, যদি ইসরাইল স্থায়ীভাবে গাজায় মানবিক করিডোর খুলে দেয় এবং সহায়তা বিতরণের সময় বিমান হামলা সম্পূর্ণ বন্ধ রাখে।

বর্তমানে ইসরাইলের দাবি, গাজায় ৫০ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে হামাস এখন পর্যন্ত কোনো মানবিক সংস্থাকে জিম্মিদের কাছে যাওয়ার অনুমতি দেয়নি।

  
গত শনিবার ফিলিস্তিনের গাজায় বন্দি এক ইসরাইলির ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসসাম ব্রিগেড। 

প্রায় সাড়ে চার মিনিটের ওই ভিডিওতে এক সরু কংক্রিটের সুড়ঙ্গের মধ্যে এক যুবককে দেখা যায়। গায়ে কোনো জামা নেই, শুধু প্যান্ট। শরীর হাড্ডিসার। বোঝা যাচ্ছে, বহুদিন ঠিকমতো খেতে পাননি তিনি।
  
এএফপি ও ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এই যুবকের নাম এভিয়াতার ডেভিড বলে জানিয়েছে। তিনি দক্ষিণ ইসরাইলে নোভা সঙ্গীত উৎসবে যোগদান দিয়েছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার সময় আরও দুই শতাধিক ইসরাইলির সঙ্গে ২৪ বছর বয়সি এভিয়াতারকে আটক করে গাজায় নিয়ে যাওয়া হয়।
 
ভিডিওটি প্রকাশের পর ইসরাইলিদের পাশাপাশি ইউরোপীয় নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এ ঘটনার নিন্দা জানিয়েছে। এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিশেষ অধিবেশন আহ্বান জানিয়েছে ইসরাইল।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জিম্মি   হামাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close