বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুমিল্লা-৯ আসন পুনর্বহাল দাবিতে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৭:৫২ পিএম

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ কে এম জাহাঙ্গীর।

রোববার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের হাতে এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন, ১৯৭৩ সাল থেকে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসনটি সম্প্রতি পুনর্বিন্যাস করে আলাদাভাবে লালমাই-লাকসাম ও নাঙ্গলকোট-মনোহরগঞ্জকে কুমিল্লা-৯ ও কুমিল্লা-১০ হিসেবে ঘোষণা করা হয়েছে। অথচ এই পরিবর্তনের জন্য কোনো ভোটার আবেদন করেননি এবং দুই উপজেলার ভোটাররা বরাবরই একত্রে ভোটাধিকার প্রয়োগ করে আসছেন।

এ কে এম জাহাঙ্গীর বলেন, “এই আসন বিলুপ্তির সিদ্ধান্ত জনগণের ইচ্ছার বিরুদ্ধে। তাই আমরা পুনরায় লাকসাম-মনোহরগঞ্জ নিয়ে কুমিল্লা-৯ আসন পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এলাকাবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, এ কে এম জাহাঙ্গীর বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এটিএম আলমগীরের ছোট ভাই এবং তিনি নিজেও আসনটিতে দলীয় মনোনয়নপ্রত্যাশী।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা-৯ আসন   জনপ্রশাসন মন্ত্রণালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close