বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৫
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৬:৫৬ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনেই স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী সোহেল হোসেন জানান, ‘রাত ১১টার দিকে ভ্যানে করে স্ত্রীসহ বাসায় ফেরার সময় উপজেলার বারোমাইল লিচুবাগান নামক স্থানে ৬ থেকে ৭ জন লোক তাদের পথ আটকে ধরেন। ভ্যান থামার সঙ্গে সঙ্গেই তাকে (সোহেল হোসেন) বেধম মারধর করেন। হাইওয়ে রাস্তার পাশে লিচু বাগানে তাকে (সোহেল হোসেন) বেঁধে রেখে তার সামনেই তার স্ত্রীকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে।

পুলিশ জানায়, সোহেল হোসেন তার স্ত্রীকে নিয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা শহরের কুটির বাজারে ভাড়া থাকেন। এ বিষয়ে ভুক্তভোগী ভেড়ামারা থানায়  একটি অভিযোগ দায়ের করেন। পরে যৌথ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করে থানা পুলিশ ও ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:- মসলেমপুর গ্রামের বাসিন্দা মৃত মোজাম্মেল প্রামানিক ছেলে কালু প্রামানিক (৪৬), ষোলদাগ গ্রামের বাসিন্দা মোজাম্মেল শেখ এর ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত আকছেদ মন্ডল এর ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), একই গ্রামের বাসিন্দা মৃত নবীর মন্ডলের ছেলে এজাজুল (৪২), এবং মৃত হাবিবুর সরদারের ছেলে রুবেল (২৪) গ্রেফতার হন। 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার বলেন, ‘থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ আভিযান চালিয়ে ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ   নির্যাতন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close