বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৬:৩৫ পিএম

নওগাঁর মান্দা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছেন মান্দা থানা পুলিশ। পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উপজেলার প্রবেশদ্বার, জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে নিয়মিত যানবাহন ও সন্দেহভাজন চলাচলকারী ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন থানা পুলিশের সদস্যরা। অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ দ্রব্য বহন প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘মান্দাবাসীর  নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।’

তিনি বলেন, ‘আজ রোববার ফেরিঘাট, দেলুয়াবাড়ি, সাবাইহাটসহ মোট তিনটি প্রবেশপথে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। কোনো অপরাধী বা অবৈধ কোনো বস্তু বহনকারী ব্যক্তি অত্র এলাকায় প্রবেশ করতে না পারে, সেজন্যই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

তিনি আরও জানান, চেকপোস্টে তল্লাশি চলাকালে পুলিশের আচরণ মানবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়। পাশাপাশি জনসাধারনেরও সহযোগিতামূলক আচরণ করার অনুরোধ করা হয়েছে।

মান্দাবাসী পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পুলিশের অভিযান   মান্দা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close