বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির ঘটনায় ২০ হাজার টাকায় রফাদফা
মো. রুবেল মিয়া, মির্জাপুর
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১১:৫৮ AM

টাঙ্গাইলের মির্জাপুরে কেন্দ্রীয় শাহী জামে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির ঘটনায় ২০ হাজার টাকায় রফদফা করেছে মসজিদ কমিটি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দানবাক্স থেকে টাকা চুরির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। 

আটককৃত তরুণের নাম সাকিব মিয়া। সে পুষ্টকামুরী গ্রামের মধ্যপাড়া এলাকার লাবলু মিয়ার ছেলে বলে জানা গেছে। 

এ বিষয়ে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. সেলিম মিয়া জানান, আটককৃত এই ছেলে আরো কয়েকবার মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরি করে বলে সে স্বীকার করে। এর আগে সে মির্জাপুর বাজারে অবস্থিত কাউসারের কসমেটিক্সের দোকানে কর্মরত ছিল। সেখানেও অপকর্মের কারণে তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়।

ছেলেটি মাদকাসক্ত বলে মির্জাপুর বাজারের কয়েকজন জানান। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দান বাক্সের টাকা চুরি করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। বিষয়টি মসজিদ কমিটিকে অবহিত করা হয়। পরে শনিবার বাদ যোহর নামাজের শেষে কমিটির সিদ্ধান্তে ২০ হাজার টাকা জরিমানা ধরে নগদ অর্থ আদায় করা হয় বলে নিশ্চিত করেছেন মুয়াজ্জিন সেলিম মিয়া। পরে মানবিক দিক বিবেচনা করে পরিবারের অনুরোধে আটককৃত সাকিবকে তাদের কাছে হস্তান্তর করা হয়। 

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মসজিদ   দানবাক্স   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close