বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমার আর কেউ থাকল না: মিষ্টি জান্নাত
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১০:১৯ AM আপডেট: ০৩.০৮.২০২৫ ১০:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। শুধু অভিভাবক নয়, বাবাকে নিজের পুরো পৃথিবী মনে করতেন মিষ্টি। 

গতকাল শনিবার (২ আগস্ট) এই অপূরণীয় শোকের মুহূর্তে নিজের ফেসবুক পোস্টে বাবাকে হারানোর যন্ত্রণা আর ভাঙাচোরা হৃদয়ের কথা শেয়ার করেন এই অভিনেত্রী। তার পোস্টে স্পষ্ট ফুটে উঠেছে এক কন্যার না বলা হাজারো আর্তনাদ।


নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের পোস্টে মিষ্টি লিখেছেন, “আজ এতিম আমি। কেউ আর আমাকে ‘আব্বু’ বলে ডাকবে না। কেউ বলবে না, বাবু তুমি কই? আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে সারাদিন-রাত দেখার ব্যবস্থা নেই। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকল না।’’

তিনি আরো লিখেছেন, ‘‘জীবনের পরতে পরতে যে মানুষটা ছিলেন ছায়ার মতো, সেই বাবাকে হারিয়ে পৃথিবীটাই যেন শূন্য মনে হচ্ছে মিষ্টির কাছে। আমি, আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা পাশে ছিলেন, তাদের কথা আজীবন মনে থাকবে। বাবা নাই, এটা একটা দুঃস্বপ্ন হতে পারে না। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি একবার ফিরে পেতাম।”

গত ৩০ জুলাই একটি পোস্টে মিষ্টি জানিয়েছিলেন, তার বাবা মো. মকবুল হুসাইন দীর্ঘদিন অসুস্থ ছিলেন। হঠাৎ অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।

চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও অসংখ্য ভক্ত এই খবরে শোক প্রকাশ করেছেন। মিষ্টি জান্নাতকে সান্ত্বনা জানানোর পাশাপাশি তার বাবার আত্মার মাগফিরাত কামনা করেছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  মিষ্টি জান্নাত   অভিনয়   বাবা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close