বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নফল ইবাদতেও মিলতে পারে জান্নাত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১০:০৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুসলিমদের জন্য একটি অত্যন্ত খুশির বার্তা এটি।  যেখানে বলা হয়েছে যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে এমন কিছু ছোট আমলও রয়েছে যেগুলো পরকালের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আর এমন সহজ সুযোগ হাতছাড়া করা  কোনো মুমিনেরই উচিত নয়।

عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ الْحَضْرَمِيِّ، ‏‏‏‏‏‏عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:‏‏‏‏ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ يُقْبِلُ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ .

উকবাহ্ ইবনে আমির আল জুহানী (রা.) হতে বর্ণিত।

তিনি বলেন, “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে লোক ভালোভাবে অজু করে তারপর নিষ্ঠার সাথে দু’রাকাত নামাজ আদায় করে, তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যায়।”

-( সুনানে নাসায়ি, হাদিস : ১৫১)

সংক্ষিপ্ত ব্যাখ্যাঃ

এই হাদিসটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি সুসংবাদপূর্ণ বাণী, যাতে নামাজ ও অজুর গুরুত্ব এবং ফলাফল তুলে ধরা হয়েছে। “যে ব্যক্তি ভালোভাবে অজু করে” এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে- পূর্ণ সতর্কতা ও সুন্নাত পদ্ধতি অনুযায়ী মনোযোগসহকারে শরীরের প্রত্যেকটি অঙ্গ ঠিকভাবে ধৌত করে। আর “তারপর নিষ্ঠার সাথে দু’রাকাত নামাজ আদায় করে” এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে- নামাজে মনোযোগ, বিনয়, খুশু ও খুশূর সাথে আল্লাহর সামনে দাঁড়ায়। এমনভাবে দাঁড়ায় যেন মুসল্লি  আল্লাহকে দেখছে, আর না দেখলেও এটা মনে দৃঢ়তার সহিত স্থাপন করে নেয় যে, মহান আল্লাহ তাকে দেখছেন। 

“তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়”  এ কথার দ্বারা বুঝানো হয়েছে যে, সে ব্যক্তি যদি এই আমলসহ মৃত্যুবরণ করে, আল্লাহ তার জন্য জান্নাত অনিবার্য করে দেবেন। এটি আল্লাহর অপার দয়ার নিদর্শন।

হাদিসটির মূল শিক্ষাঃ

☛ ছোট হলেও আন্তরিক ইবাদতেরও অনেক ফজিলত আছে।

☛ অজু ও নামাজ আত্মশুদ্ধির উপায়। 

☛ নফল ইবাদতের মাধ্যমেও জান্নাত লাভ সম্ভব হতে পারে।

উল্লেখ্য, এই হাদিস আমলকারীদের জন্য উৎসাহব্যঞ্জক এবং অলসদের জন্য সতর্কবার্তা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নফল   ইবাদত   জান্নাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close