সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
কক্সবাজারে উড্ডয়নের আগে রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৯:৩৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতিকালে এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে কক্সবাজার বিমানবন্দরে।

গতকাল শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে ফ্লাইটটি এক ঘণ্টা দেরি করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফ্লাইটটিতে ৭২ জন যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়, ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা সন্ধ্যা সোয়া ৭টার দিকে রানওয়ে থেকে মৃত কুকুরটিকে সরিয়ে নেয়। এরপর পাইলট ও গ্রাউন্ড ক্রু ফ্লাইটটির যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা করেন। এতে কোনো ত্রুটি না পাওয়ায় প্রায় এক ঘণ্টা দেরিতে রাত সোয়া ৮টার দিকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে।

কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে যাত্রীরা নিরাপদে ছিলেন এবং ফ্লাইটটি স্বাভাবিকভাবে উড্ডয়ন করে এক ঘণ্টা পর ঢাকায় অবতরণ করেছে।”

তিনি আরো বলেন, “দিনের বেলায় কুকুরের তেমন উপদ্রব না থাকলেও সন্ধ্যার পর রানওয়ে এলাকায় কুকুরের বিচরণ বেড়ে যায়। আলো কম থাকায় পরিস্থিতি আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।”

গোলাম মর্তুজা বলেন, “বর্তমানে ১৮৯ জন আনসার সদস্য বিমানবন্দরে পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তবু এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকানো যাচ্ছে না।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   উড্ডয়ন   কুকুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close