বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বাধীন ফিলিস্তিন গঠন পর্যন্ত লড়াইয়ের ঘোষণা সশস্ত্র গোষ্ঠীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৯:০৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ঘোষণা দিয়েছে, স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত এবং যতদিন ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন লড়াই চালিয়ে যাওয়ার।
 
গতকাল শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, “যতদিন দখলদারিত্ব থাকবে ততদিন তাদের প্রতিরোধ ও সশস্ত্র কার্যক্রম জাতীয় ও বৈধ হিসেবে থাকবে।”

যতদিন ফিলিস্তিনিদের জাতীয় অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত না হবে এবং পূর্ণ সার্বভৌমত্ব এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র, যেটির রাজধানী হবে জেরুজালেম- প্রতিষ্ঠিত না হতে ততদিন পর্যন্ত সশস্ত্র লড়াই থামানো হবে না বলে জানিয়েছে তারা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ দাবি করেন, যুদ্ধবিরতির সাম্প্রতিক আলোচনায় হামাস অস্ত্রসমর্পণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

তার এ দাবির পরই বিবৃতি দিয়েছে হামাস। তারা বলেছে, “স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে এবং তারা কেউ অস্ত্র সমর্পণ করবে না।”

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজায় বর্বর হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি ফিলিস্তিনি। গত কয়েকমাস যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও এটি সফলতার মুখ দেখেনি।

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের একগুয়েমির কারণে চুক্তি করা সম্ভব হয়নি। অপরদিকে হামাসের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে কঠিন শর্ত আরোপ করে চুক্তি বাধাগ্রস্ত করছে।

এছড়াও হামাস জানিয়েছে, যতদিন গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি ভালো না হবে ততদিন তারা দখলদারদের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসবে না।

সূত্রঃ আলজাজিরা

স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  স্বাধীন   ফিলিস্তিন   লড়াই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close