শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
‘গ্রেটার বাংলাদেশ’ মানচিত্র প্রকাশ দাবি করে ভারতের উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৫:৫২ পিএম আপডেট: ০২.০৮.২০২৫ ৫:৫৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভূখণ্ড নিয়ে ‘গ্রেটার বাংলাদেশ’ নামের একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিষয়টি নিয়ে বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

গতকাল শুক্রবার (১ আগস্ট) রাজ্যসভায় কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালার প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর এক লিখিত বিবৃতিতে বলেন, এই ‘গ্রেটার বাংলাদেশ’ মানচিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছিল। ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। দেশের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

লোকসভার এক অধিবেশনে তিনি উল্লেখ করে বলেছেন, “ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্যই নয়াদিল্লি বাংলাদেশের ব্যাপারে বিশেষভাবে মনযোগী।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমরা এ ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকারি ফ্যাক্টচেকার প্ল্যাটফর্ম বাংলাফ্যাক্টের বরাত দিয়ে বাংলাদেশের সরকার আমাদের জানিয়েছে যে ২০২৫ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল। ওই প্রদর্শনীর যারা আয়োজক ছিলেন, তারা বাংলাদেশের সরকারকে বলেছেন যে কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক নেই।’’

তিনি আরো বলেন, ‘‘বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে ‘সালতানাত ই বাংলা’ নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই। ‘

এদিকে জয়শঙ্করকে উদ্ধৃত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘‘বাংলাদেশ সরকারের ফ্যাক্টচেকার বাংলাফ্যাক্ট জানিয়েছে, বাংলাদেশে ‘সালতানাত ই বাংলা’ কার্যক্রম চালানোর কোনো প্রমাণ নেই। তথাকথিত পূর্ববর্তী বাংলা সালতানাতের প্রসঙ্গে একটি ঐতিহাসিক প্রদর্শনীতে এই মানচিত্র প্রদর্শন করা হয়েছিল বলেও বিবৃতিতে জানানো হয়েছে।’’

তথ্যসূত্রঃ হিন্দুস্তান টাইমস


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   মানচিত্র   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close