বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ট্রেনের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৪
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৪:১৮ পিএম আপডেট: ০২.০৮.২০২৫ ৫:১৬ PM
ট্রেন ঘটনাস্থলে আটকে রাখেন বিক্ষুব্ধ জনতা

ট্রেন ঘটনাস্থলে আটকে রাখেন বিক্ষুব্ধ জনতা

কক্সবাজারের রামুর রশিদনগরে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন। ওই ট্রেনটি গন্তব্যে চলে গেলেও অপর একটি ট্রেন ঘটনাস্থলে আটকে রাখেন বিক্ষুব্ধ জনতা।

শনিবার (২ আগস্ট) দুপুর দুইটার দিকে রামুর রশিদনগর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্বদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ।

নিহতরা হলেন, ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার নাজির হোসেনের স্ত্রী মরিয়ম আক্তার (৪৫), তার এক শিশুকন্যা ও অটোরিকশাচালক হাবিব উল্লাহ। নিহত অপর নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম বলেন, ‘দুপুরে কক্সবাজার আইনিক রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় পৌঁছে। এসময় ভারুয়াখালীমুখী একটি যাত্রীবাহী অটোরিকশা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও শিশুসহ ৪ জন নিহত হয়। ঘটনার পরপরই ট্রেনটি পালিয়ে যায়।’

স্থানীয় এ ইউপি চেয়ারম্যান জানান, এদিকে দুপুরে ঘটনার পরপরই চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারমুখী ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেনটি বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে আটকে রেখেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান।

তিনি জানান, রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া এলাকায় বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি ধলিরছড়া ক্রসিং পার হওয়ার সময় সিএনজি অটোরিকশাটি রেল বিটের উপর উঠে গেলে মর্মান্তিক এই দুর্ঘটনা সংগঠিত হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   মা-মেয়ে নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close