সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      
এলডিপি গফরগাঁও উপজেলা কমিটির উদ্যোগে গণসংযোগ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৪:১৫ পিএম আপডেট: ০২.০৮.২০২৫ ৪:৩৪ PM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গফরগাঁও উপজেলা শাখা কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এছাড়াও বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের সাথে মতবিনিময় করেন।

গত শুক্রবার দিনব্যাপী লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস, এম, মোরশেদের পক্ষে উপজেলার ১০ নং উস্হি ইউনিয়নের ধাইরগাঁও বাজার, কলারগাঁও (কলুর মোড়) বাজার, মৃধা বাজার, উস্হি পুরাতন বাজার, উস্হি নতুন (বোর্ড) বাজার ও কান্দাপাড়া মোড়ে এ কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গফরগাঁও উপজেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, সহ দপ্তর সম্পাদক শামছুল হক মাষ্টারসহ মূল দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  এলডিপি   গফরগাঁও   উপজেলা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close