বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম এখন বৈষম্য সৃষ্টির হাতিয়ার: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১:৪৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম বর্তমানে বৈষম্য সৃষ্টির হাতিয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 

শনিবার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান লেখেন, “এই প্ল্যাটফর্মের নেতৃত্বে গণ-অভ্যুত্থান হয়েছিল—এটা সত্য। কিন্তু গত এক বছরে যেভাবে সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধির পরিচয়ে চাঁদাবাজি, তদবির বাণিজ্য, প্রমোশন ও রদবদলের মতো অনৈতিক কাজ হয়েছে, তাতে এর বর্তমান অবস্থান অনেকটা ‘মুক্তিযোদ্ধা মঞ্চ’-এর মতোই হয়ে গেছে। এমন অপমৃত্যু কেউই আশা করেনি।”

তিনি আরও বলেন, “এই প্ল্যাটফর্মের পবিত্রতা রক্ষায় এর কার্যক্রম স্থায়ীভাবে স্থগিত রাখা উচিত। এটি সর্বজনীন একটি প্ল্যাটফর্ম ছিল, যেটি ইতিহাসের অংশ হয়ে উঠতে পারত। কিন্তু আজ এটিকে বিতর্কিত করে তোলা হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে।”

রাশেদ খান সতর্ক করে বলেন, “এই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, তা যদি রাজনীতিক, ছাত্রনেতা বা সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশ্রয় দেন, তা অত্যন্ত দুঃখজনক হবে। কারণ এতে মানুষের ক্ষোভ আওয়ামী লীগের প্রতি নয়, বরং এই প্ল্যাটফর্মের প্রতি জন্মাবে, যা ‘জুলাই অভ্যুত্থান’-এর আগ্রহও মলিন করে দেবে।”

পোস্টের শেষে তিনি বলেন, “গত এক বছরে যারা বৈষম্যের শিকার হয়েছেন, তাদের মূল্যায়ন হয়নি, স্টেকহোল্ডার হিসেবে গণ-অভ্যুত্থান থেকে বঞ্চিত করা হয়েছে—এখন তাদের ডাকলে যদি সবাই ছুটে যান, তবে সেটি আত্মমর্যাদার পরিপন্থী। আত্মসম্মান রক্ষায় আমাদের সকলের চিন্তা করা উচিত।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বৈষম্যবিরোধী   রাশেদ খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close