বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আরব বিশ্বে ট্রাম্পের নতুন শুল্ক নীতি, সবচেয়ে বেশি ক্ষতির মুখে সিরিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১২:০৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে এক নির্বাহী আদেশে নতুন উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যার ফলে আরব বিশ্বের ছয়টি দেশ সরাসরি প্রভাবিত হচ্ছে। এই তালিকায় সবচেয়ে বেশি শুল্কের শিকার হয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া, যার ওপর ৪১ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।

তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সি সূত্রে জানা যায়, বাণিজ্য ভারসাম্য আনার লক্ষ্যে এই শুল্ক আরোপ করা হয়েছে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, সিরিয়া ছাড়াও ইরাকের ওপর ৩৫ শতাংশ, লিবিয়া ও আলজেরিয়ার ওপর ৩০ শতাংশ, তিউনিসিয়ার ওপর ২৫ শতাংশ এবং জর্ডানের ওপর ১৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ এক পোস্টে দাবি করেন, এই শুল্ক আমেরিকাকে “আবার মহান ও ধনী” করে তুলবে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শুল্ক ব্যবস্থা খুব মসৃণভাবে চালু হচ্ছে এবং এটি বহাল থাকবে।”

শুধু আরব বিশ্ব নয়, এই শুল্ক তালিকায় রয়েছে আরও বহু দেশ। যেমন সুইজারল্যান্ডের ওপর ৩৯ শতাংশ, দক্ষিণ আফ্রিকার ওপর ৩০ শতাংশ, ব্রাজিলের ওপর ৫০ শতাংশ, তাইওয়ানের ওপর ২০ শতাংশ, তুরস্কের ওপর ১৫ শতাংশ, এবং তালিকার বাইরে থাকা অন্যান্য দেশের জন্য ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করা হয়েছে। নতুন এই শুল্ক ৭ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।

হোয়াইট হাউস এই উদ্যোগকে “পারস্পরিকতা ও ন্যায্যতার” পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছে এবং বলেছে, এর ফলে যুক্তরাষ্ট্রে কারখানার চাকরি ও সম্পদ ফিরিয়ে আনা সম্ভব হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   সিরিয়া   আরব বিশ্ব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close