বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রামে ফের বাড়ল চালের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১১:২১ AM আপডেট: ০২.০৮.২০২৫ ১১:২৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামে চালের দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে। জুলাই মাসের শুরুতে একবার দাম বেড়ে স্থিতিশীল হওয়ার পর আবারও চালের বস্তায় দাম বাড়ানো হয়েছে ২৫০ থেকে সাড়ে ৩০০ টাকা পর্যন্ত। উপজেলাগুলোতে দাম আরও বেশি।

বাজারে চালের সরবরাহ কমে যাওয়ায় ব্যবসায়ীরা বলছেন, বোরো মৌসুম শেষ হওয়ায় চালের মজুদ কমে গেছে। পাশাপাশি কিছু অসাধু মিলমালিক ও ব্যবসায়ী চাল মজুত করে বাজার অস্থির করে রেখেছেন। করপোরেট প্রতিষ্ঠানও সরকারের নির্দেশনা অমান্য করে বিপুল পরিমাণ চাল মজুত রাখায় বাজারে চাপ পড়েছে।

জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের অভিযান সত্ত্বেও চালের দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। নগরীর চাক্তাই চালপট্টিতে অভিযান করে বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।

পাইকারী বাজারে মোটা সিদ্ধ চালের দাম বেড়ে বস্তাপ্রতি (৫০ কেজি) ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা, মিনিকেট আতপ চাল ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৩০০ টাকা, দিনাজপুরী পাইজাম ৪ হাজার ৪০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা, কাটারিভোগ চাল ৪ হাজার ৪০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।

স্বর্ণা সিদ্ধ চালের দাম ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা এবং নাজিরশাইল সিদ্ধ চাল ৩ হাজার ৭০০ থেকে ৪ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে চালের দামও বেড়েছে। চিকন নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা, মিনিকেট ৮০ থেকে ৮৫ টাকায়। মাঝারি মানের বিআর ২৮ ও ২৯ চালের দাম ৬২ থেকে ৬৫ টাকা, মোটা চাল ৫৬ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

চালের পাশাপাশি সয়াবিন তেল ও পামঅয়েলের দাম বেড়েছে। মাঝারি দানার মসুর ডাল ১০৫ থেকে ১২৫ টাকা, ছোট দানা মসুর ডাল ১৩০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। মুগ ডালের দাম গত একদিনে ১০ টাকা বৃদ্ধি পেয়ে ১২০ থেকে ১৮০ টাকা পর্যন্ত উঠেছে।

পেঁয়াজের দাম ৬৫ থেকে ৭০ টাকা, তবে মানভেদে কিছুটা ওঠানামা রয়েছে।

অন্যান্য দ্রব্যের দামও বাড়ছে; যেমন কাজু বাদাম ১ হাজার ৭০০, পেস্তা বাদাম ২ হাজার ৭০০, কাঠ বাদাম ১ হাজার ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সবজির দামে সামান্য পরিবর্তন হলেও টানা বর্ষণের প্রভাবে দাম কিছুটা বাড়েছে। শসার দাম কেজিতে ২০ টাকা বেড়ে দেশি শসা ১১০ থেকে ১২০ টাকা পর্যন্ত উঠেছে।

ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে ১৬০ থেকে ১৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। চাষের মাছের দামের মধ্যে কই ২০০ থেকে ২৩০ টাকা, শিং ৩৫০ থেকে ৪৫০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৯৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বর্তমানে ইলিশ মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   চাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close